বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিবারের ঘনিষ্ঠ স্বজনদের ধারণা, বিশেষ সহকারী কারণেই করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস প্রায় এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর থেকে সতর্কতা অবলম্বন করছিলেন খালেদা জিয়া।
পরিবারের সদস্যদের মতে, গত বছরের ২৫ মার্চ কারামুক্তির পর থেকে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে খালেদা জিয়া অবস্থান করছেন। সেখানে তিনি তার পছন্দের নেতাকর্মীরা দেখা-সাক্ষাৎ করে আসছিলেন।
তাদের মধ্যে ছিলেন শিমুল বিশ্বাসও। তিনিই সবচেয়ে বেশি ফিরোজা’তে আসা যাওয়া করেন। এমন পরিস্থিতিতে শিমুলের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানা গেলে আতঙ্কিত হয়ে পড়েন বিএনপি নেত্রী।
তিনি তারা গৃহকর্মী ফাতেমা ও পরিবারের সবাইকে সাফ জানিয়ে দিয়েছিলেন পরীক্ষা করার আগ পর্যন্ত যেন কেউ তার সংস্পর্শে না আসে। সেই সন্দেহই এখন বাস্তবে রূপ নিয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।
বার্তাবাজার/নব