ঢাকার সাভারে একটি বেসরকারী হাসপাতাল থেকে রত্না আক্তার নামের (৩০) এক নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ এপ্রিল) সকালে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার সীমা জেনারেল হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত রত্মা মেহেরপুর জেলার সদর থানার কামারখালী গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
পুলিশের বরাত দিয়ে জানা যায়, সোমবার (১২ এপ্রিল) সকালে সীমা জেনারেল হাসপাতালের ওই নার্স এর লাশ তিন তলার একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ওই নার্স কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তবে মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বার্তাবাজার/পি