করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়তে থাকায় আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। জরুরি সেবাদান প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কঠোর লকডাউনের খবর শুনেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন বেশিরভাগ মানুষ। এসব মানুষকে বহনকারী যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়াও পাটুরিয়া ঘাট এলাকায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। স্বাস্থ্যবিধি মানছেন না কেউ।
এ প্রসঙ্গে ঘাট কর্তৃপক্ষ জানায়, রোববার (১১ এপ্রিল) রাত থেকে ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। আজ সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ঘাটের ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে ছোট ও মাঝারি যানবাহনের পাশাপাশি মানুষকে ট্রাকে করেও ঘরে ফিরছে মানুষ। স্বাস্থ্যবিধি মানছে না অনেকে।
কঠোর লকডাউনের খবরেই গাদাদাদি করে নৌরুট ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন তারা। নানা অজুহাতে মাস্ক পরছেন না তারা। নেই স্বাস্থ্যবিধির বালাই।
বার্তাবাজার/নব