মিয়ানমারে জান্তা সরকারের হাতে নিহত ৭০১

মিয়ানমারে চলমান বিক্ষোভ ও আন্দোলন দমনে জান্তা সরকারের হাতে এখন পর্যন্ত ৭০১ জন নিহত হয়েছে। রাজনৈতিক বন্দিদের সহযোগিতা বিষয়ক সংস্থার (এএপিপি) জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জান্তা সরকারের হাতে এখন পর্যন্ত ৩ হাজার ১২ জন গ্রেপ্তার হয়েছে। নতুন করে আরও ৬৫৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নিহতদের মধ্যে রাজনৈতিক বন্দি, আন্দোলনকারী, নারী ও শিশু রয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

এর আগে গত শুক্রবার জান্তাবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়ে নিরাপত্তা রক্ষাকারীরা কমপক্ষে ৮২ জনকে গুলি করে হত্যা করেছে।

ফেব্রুয়ারির ১ তারিখ থেকে মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে। দেশটির সেনাবাহিনী নবনির্বাচিত ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনএলডি) নেত্রী অং সাং সূ চিসহ অন্যান্য নেতাদের গ্রেপ্তার করে সামরিক শাসন জারি করে। এরপর থেকে এই সেনা শাসনের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর