৩ সেনা সদস্যের শিরশ্ছেদ করল সৌদি

সৌদি আরবের ৩ সেনা সদস্যকে শিরশ্ছেদের মাধ্যমে শনিবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেই ৩ সেনা সদস্যের বিরুদ্ধে শত্রুপক্ষকে (ইয়েমেন) সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। শত্রুকে সহযোগিতার বিষয়টি সৌদি কর্তৃপক্ষ ভয়াবহ বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শত্রুদের সহযোগিতা করার মতো চরম বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিশ্বাসঘাতকতার জন্য সৌদি সামরিক বাহিনীর স্বার্থ হুমকির মুখে পড়েছিল বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

বিবৃতিতে ৩ সেনার নাম মোহাম্মাদ বিন আহমেদ, শাহের বিন ঈসা ও হামুদ বিন ইবরাহিম বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে কোনো দেশের শত্রুকে তারা সহযোগিতা করেছে উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে— ইয়েমেনকে গোপন তথ্য দিয়ে সহায়তা করার অভিযোগ আনা হয়। ইয়েমেন সীমান্তের কাছে ওই ৩ সেনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

গত ৬ বছর ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চলছে সৌদি আরবের।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর