ভারতে মহামারি করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রোববার (১১ এপ্রিল) দেশটিতে দেড় লাখের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা কিনা দেশটিতে দৈনিক সংক্রমণের রেকর্ড।
এর ফলে বিশ্বে করোনা সংক্রমণের তালিকায় ব্রাজিলকে ছাড়িয়ে দুইয়ে উঠে এসেছে ভারত। তবে মৃত্যুর তালিকায় ব্রাজিল দুইয়ে রয়েছে। আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৬৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ও মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ২০৯ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২১ লাখ ৫৩ হাজার ৬৯৯ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ২৩ জন। মারা গেছেন ৩ লাখ ৫৩ হাজার ১৩৭ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৫৬৪ জন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ১৭৯ জনের। মারা গেছেন ৫ লাখ ৭৫ হাজার ৮১৮ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৯৯২ জন।
বার্তাবাজার/নব