বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৪০৮ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৯১ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ লাখ ৪৯ হাজার ২৭৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩৫২ জন।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৬২০ জন।
সোমবার (১২ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৫৯১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৮২৯ জনের।
আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন এক লাখ ৬৯ হাজার ৯১৪ জন।
বার্তাবাজার/পি