বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে দ্বিতীয় স্বর্ণপদক জয় সিংগাইরের সন্তান কায়সারের
নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ভলিবল ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন মানিকগঞ্জ জেলার সিংগাইরের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অন্যতম খেলোয়ার কায়সার হামিদ। তিনি ভলিবল ডিসিপ্লিনে এ স্বর্ণপদক জয়লাভ করেন। এর আগে তিনি ২০১৩ সালে বাংলাদেশ গেমসে স্বর্ণপদক পেয়েছিলেন।
পহেলা এপ্রিল শুরু হয়ে এবারের আসরটি শেষ হয় ১০ এপ্রিল। এবারের আসরে ৭ জেলার ২৯ টি ভেন্যুতে ৩১ টি ডিসিপ্লিনে ৫ হাজার ৩ শত ক্রীড়াবিদ ১ হাজার ২৭১ টি পদকের জন্য প্রতিযোগিতা করেছেন।
উল্লেখ্য- কায়সার হামিদ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামে ১ মে ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ ফজলু মিয়া ও মাতা মৃতঃ হেলেনা বেগমের চার ছেলের মধ্যে সবথেকে ছোট কায়সার হামিদ। তিনি ইরতা সরকারি প্রথমিক বিদ্যালয়, তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও সিংগাইর সরকারি কলেজ থেকে লেখাপড়া শেষ করে ২০০৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদেন এবং ২০০৫ সাল থেকে ভলিবল খেলা শুরু করেন। ২০০৮ সালে সেনাবহিনীর মূলদলে এবং পরের বছর বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় তার। এছাড়াও তিনি ৩ বার সাফ গেমস, ২ বার বিশ্বকাপ বাছাই পর্ব খেলেন।
কায়সার হামিদের সাথে কথা হলে তিনি বলেন, ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যাওয়ার ইচ্ছা ছিলো। সেনাবাহিনীতে যোগদানের পর থেকেই ভলিবল খেলি। হায়ার ভলিবল ট্রেনিংয়ের জন্য ৩ বার ইরান গিয়েছি। ২০১৬ সালে বঙ্গবন্ধু সিনিয়র মেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছি, ২০১৮ সালে রানার্সআপ। জাতীয় টুর্ণামেন্টে অনেকবার সেরা খেলোয়াড় হয়েছি। বর্তমানে খেলাধুলার সাথে আছি, ভবিষ্যতেও ইচ্ছে আছে খেলবো।
সবশেষে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি অনেক আনন্দিত আপনার নিউজ এর মাধ্যমে এ বিষয় অনেকে জানতে পারছে।
মিলন মাহমুদ/বার্তাবাজার/পি