টেকনাফে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে কিশোর নিহত

কক্সবাজারের টেকনাফের পূর্ব শত্রুতার জেরধরে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে এক কিশোর নিহত।

রবিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮ টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম লেদার নুরালী পাড়ার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কিশোর একই এলাকার আব্দুর রহিমের ছেলে ঈমান হোছন (১৭)। স্থানীয়দের দাবী সে আইনশৃংখলা বাহিনীর সোর্স বলে পরিচিত।

নিহতের বড় ভাই সাদ্দাম হোসেন জানান, রাত ৮টার দিকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় আবুল হোছনের ছেলে আব্দুল খালেক উরুফে ডাকাত খালেক, আব্দুর রহমান, আব্দুল আ্উয়াল, আবুল কালামের পুত্র নাসিম,জনৈক আব্দুইয়াসহ ১০/১৫ জন দুর্বৃত্ত গুলি ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় টেনে-হিছড়ে পাহাড়ের ভেতরে নিয়ে যায়।নিহতের বাবা স্থানীয় লোকজনসহ পাহাড়ে গিয়ে জাফরের ঝিরি এলাকা হতে মৃত অবস্থায় উদ্ধার করে তাকে নিয়ে আসে।

সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছে।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।

খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর