কুষ্টিয়ায় মাইক্রোবাসে মাদকসহ গ্রেফতার ২

কুষ্টিয়ার খোকসা বাসষ্টান্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪০ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা এবং মাদক বহন কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।

রোববার (১১ এপ্রিল) বিকেলে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সিরাজনগর গ্রামের মোঃ শানজিদ হোসেন (৪৬) এবং দৌলতপুর উপজেলার বাহিরমাদী গ্রামে পিন্টু (৪০)।

খোকসা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা বাসষ্টান্ডে রাস্তার উপর অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা এবং মাদক বিক্রির কাজে নিয়জিত একটি গাড়ি (ঢাকা মেট্রো-চ-৫১-৬৯৩৮) সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। খোকসা থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

টুটুল/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর