‘মামুনুলের সমর্থকরা পাকিস্তানের এজেন্ট, তাদের সেখানেই পাঠানো হবে প্রয়োজনে’
হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের সমর্কথদের দেশ্রদ্রোহী আখ্যা দিয়ে তাদেরকে পাকিস্তানের এজেন্ত বলে উল্লেখ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তাদেরকে প্রয়োজনে পাকিস্তান পাঠানো হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
রোববার (১১ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ আয়োজিত ‘‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী, জাতির পিতার অবমাননাকারী, ইসলামের চেতনা বিরোধী ও লেবাসধারী, ভন্ড, ব্যাভিচারী, ধ্বংসাত্মক কর্মকান্ডে জড়িত মামুনুল হক গংদের দৃষ্টাত্তমূলক শাস্তির দাবি’’ শীর্ষক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।
নাছিম বলেন, এই মামুনুল হক গংদের যারা সমর্থন করে তারাও দেশদ্রোহী। তারা পাকিস্তানের এজেন্ট। আমরা বাংলাদেশে পাকিস্তানের এজেন্টদের দেখতে চাই না। প্রয়োজন হলে তাদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বের করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে।’
তিন বলেন, কারা ইসলামের জন্য কাজ করে আর কারা ইসলামকে ব্যবহার করে তা এদেশের মানুষের ভালো করে জানা হয়ে গেছে। ইসলামের লেবাস পরে যারা প্রকৃত অর্থে মানুষের বিপরীতে দাঁড়ায় মানুষকে সঙ্গে নিয়েই তাদের কঠোরভাবে দমন করতে হবে।
আওয়ামী লীগের এই রাজনীতিবিদ বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে আজকে আমরা দেখছি স্বাধীনতাবিরোধীরা স্বাধীনতা দিবসে ভাঙচুর করে, হত্যা করে। তারা মসজিদকে ব্যবহার করে, মাদরাসায় বসে, ইসলাম ধর্মকে ব্যবহার করে ব্যবসা করে। এদেরকে মাটির গর্ত থেকে বের করে এনে বিচার করতে হবে।
বার্তা বাজার/এসজে