স্বাস্থ্য কর্মকর্তা নারীসহ আটক, অপসারণের দাবিতে মানববন্ধন

নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেনের বিরুদ্ধে । এ ঘটনায় তার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

রোববার ভোরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে এক নারীসহ আটক হন ডা. সোলায়মান হোসেন মেহেদি। তবে এ ঘটনায় নিজেকে ‘সম্পূর্ণ নির্দোষ’ দাবি করেছেন ওই কর্মকর্তা।

নারী কেলেঙ্কারির বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ এমন মানহানিকর কাজ করছেন।’

দিনাজপুর সিভিল সার্জন অফিসার ডা. আব্দুল কুদ্দুছ বলেন, ‘এটা ওই স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত বিষয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এখন দেখা যাক কর্তৃপক্ষ কী করে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহেদ আলী সরকার, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, স্বেচ্ছাসেবক লীগের সদস্য রয়েল হোসেন, ব্যবসায়ী হাসনাত আলী প্রমুখ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর