এতদিন করোনার উপসর্গ হিসেবে জ্বর-সর্দি ও কাশির পাশাপাশি নাকে গন্ধ না পাওয়া এবং মুখে স্বাদ না পাওয়াকেই ধরা হতো। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে আরও বেশ কিছু লক্ষণ দেখা দিয়েছে।
মুখের ভেতরে ঘা: যদি মুখের ভেতর গালের ওপর ঘা হয় ও তার কারণে বাজে গন্ধ হয় মুখে, তাহলেও করোনায় আক্রান্তের সম্ভাবনা রয়েছে। কারণ, করোনার মিউটেন্টের ক্ষেত্রে দেখা গেছে, এই মারাত্মক ভাইরাস মুখের ভেতর মাসেল ফাইবার গুলোকে আঘাত করছে।
মুখের ভেতর শুকিয়ে যাওয়া: মুখের ভেতর ক্রমশ শুকিয়ে যাচ্ছে। ঠোঁট শুষ্ক হয়ে যাচ্ছে। মুখের ভেতর যে লালাক্ষরণ হয়, যা মুখের ভেতরের বাজে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, সেই ক্ষমতা হারিয়ে যাচ্ছে। লালাক্ষরণ হচ্ছে না।
জিহ্বার রঙ বদল: করোনার দ্বিতীয় ঢেউয়ে যে যে সমস্যা হচ্ছে, তার মধ্যে অন্যতম জিভের রঙ বদল। সাধারণত, শরীরে রোগ বাসা বাঁধলে জিভ তার রূপ বদলায়। এক্ষেত্রেও তাই হয়।
জিহ্বার ওপর জ্বালা: করোনা হলে জিভের উপর জ্বালা ভাব দেখা দিচ্ছে। ত্বকের উপর সমস্যা আসছে।
বার্তা বাজার/এসজে