খালেদা জিয়ার জন্য হাসপাতালে আইসিইউ কেবিন বুক হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ গুলশানে তার বাসভবন ‘ফিরোজায়’ বসবাস করা সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে খালেদা জিয়ার কোন শারীরিক জটিলতা না থাকলেও তার জন্য রাজধানীর একটি হাসপাতালে কেবিন বুক করে রাখা হয়েছে। সেটায় আইসিইউ সুবিধা রয়েছে।

রোববার (১১ এপ্রিল) বিকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন এই তথ্য জানান। এর আগে বিকালে খালেদা জিয়ার করোনায় আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলের চেয়ারপার্সনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

ডা, মামুন জানান, প্রথমে ওই বাসভবনের কেয়ারটেকারদের করোনার নমুনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট পজিটিভ আসে। এরপর গৃহকর্মীর (ফাতেমা) নমুনা পরীক্ষা করা হলে তারও করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপরই মূলত ম্যাডামের করোনার নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল অন্যান্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে করোনার নমুনাও পরীক্ষা করা হয়। এতে তার পজিটিভ রিপোর্ট আসে।

তিনি আরও জানান, পুরো বাসভবনকে হাসপাতালের মতো করে রাখা হয়েছে। দুই-একজনের করোনার উপসর্গ থাকলেও ম্যাডামের কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন, ভালো আছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর