বালিয়াকান্দিতে রোজার আগেই বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম

সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার সর্বাত্বক চেষ্টা করলেও প্রতিবছরের ন্যায় এ বছরও রোজা শুরুর আগেই বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। আর কয়েকদিন পরই রমজান মাস। এ সময়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগী, আদা, হলুদসহ সবজির দাম।

রবিবার (১১ এপ্রিল) বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি গাজর ৪০ টাকা, শিম ৪০ টাকা, বেগুন ৩০ টাকা, আলু ২০টাকা, মরিচ ৫০টাকা, টমেটো ২০ টাকা, ঢেড়শ ৪০ টাকা, লাউ প্রতি পিছ ২০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, পটল ৬০ টাকা, কাচকলা প্রতি হালি ২৫টাকা, পেপে ৩০টাকা, খিরা ৩০ টাকা, লেবু হালি ৩০টাকা, ডিম ফার্মের ৩০টাকা, দেশি ৫০ টাকা হালি, আদা ১৫০ টাকা কেজি, শুকনা মরিচ ৩০০ টাকা কেজি, চিনি ৭০টাকা, ছোলা ৬৫টাকা, মুগ ডাল ১৪০টাকা কেজি, মশুর দেশী ৯০ টাকা ও ভারতীয় ৭০ টাকা, সয়াবিন তৈল ১৩০ টাকা লিটার, রসুন ৫০ টাকা কেজি, পিয়াজ ৩৫ টাকা কেজি, ব্রয়লার মুরগীর মাংস ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিটি পণ্যের মুল্যে এক সপ্তাহ আগেও দাম কম ছিল।

কয়েকজন কাচামাল ব্যবসায়ীর সাথে কথা বললে তারা বলেন, আমরা তো উৎপাদন করি না। যে দরে ক্রয় করি, সে অনুযায়ী বিক্রি করি।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর