বগুড়ায় সন্ত্রাসী হামলায় যুবক আহত

বগুড়ার শাজাহানপুরের এস এম সামিলুর রহমান(২৩) নামের এক যুবককে রামদা ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল রাত আটটার দিকে উপজেলার বেজোরা দক্ষিণপাড়া গ্রামে এঘটনা ঘটে ।

এব্যাপারে রবিবার (১১ এপ্রিল) দুপুরে থানায় অভিযোগ দিয়েছেন আহতের মা সাবিনা বেগম।

জানা যায়, রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে ঐ এলাকার সন্ত্রাসী সাইফুল ও তার ছেলেরা সামিলুরকে রামদা ও লোহার রড দিয়ে পিটিয়ে মাথায় জখম করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।ঘটনার তথ্য নিতে গেলে মোহনা টিভির ক্যামেরাপার্সন মনির খানকে মারপিট ও হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।

এব্যাপারে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মোহনা টিভির ক্যামেরা পার্সন মনির হোসেন একটি সাধারন ডায়েরী করেছেন। আহত সারুলের মা সাবিনা বেগম একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

খালিদ হাসান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর