রাজবাড়ীতে স্বাস্থ্য সচেতনতায় মোবাইল কোর্টের অভিযানে ৪জনকে জরিমানা ও মাস্ক প্রদান করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১২ টায় রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার এর নেতৃত্বে রাজবাড়ী শহরের প্রধান সড়কে, ঔষধ দোকান, কাপড় বাজার, দুধ বাজার ও সোনালী ব্যাংক রোড়ে স্বাস্থ্য সচেতনতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
রাজবাড়ী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ ২ জন ব্যাক্তিকে দণ্ডবিধি ১৮৬০এর ২৬৯ ধারায় ১ হাজার টাকা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার ২ জন ব্যাক্তিকে ৭০০ টাকাসহ মোর্ট ১হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন। অভিযান চলাকালিন সময় মাস্ক প্রদান করা হয়।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভি.এস