ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোরস্থান পাড়া এলাকায় পদ্মা নদীতে পানিতে ডুবে রাব্বি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রাব্বি ওই এলাকার মোঃ আজিবার মোল্লার ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার (১১ এপ্রিল) দুপুরে রাব্বি পরিবারের সবার অজান্তেই নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে নদীতে ডুবে নিখোঁজ হয়।

এলাকার লোকজনের অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে নদীর তীরে অপেক্ষা করতে থাকেন। বিকাল ৪টায় হঠাৎ নদীতে রাব্বী ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর