কোনো বিমান চলবে না

আগামী ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে সব ধরণের যানবাহনের পাশাপাশি আন্তর্জাতিক বিমানও চলাচল করবে না। এক সপ্তাহের জন্য সব ধরণের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান।

তিনি জানান, লকডাউনে আরো এক সপ্তাহের জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও কার্গো ফ্লাইট চালু থাকবে। এই সময়ের মধ্যে বিশেষ কোনো ফ্লাইট থাকলে সেটা পরিচালনা করতে কোনো বাধা নেই।

তিনি বলেন, লকডাউনের কারণে সব ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট এক সপ্তাহ বন্ধ থাকবে। তবে কার্গো প্লেন চালু থাকবে। বিশেষ বিবেচনায় কোনো বিশেষ ফ্লাইট থাকলে সেটা পরিচালনা করা হবে।

এর আগে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে গত ৩ এপ্রিল যুক্তরাজ্য ব্যতীত ইউরোপের অন্য সব দেশের সাথে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন করে দেওয়া হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর