করোনার অজুহাতে কওমি মাদরাসা বন্ধের ঘোষণা প্রত্যাহারের দাবি

লকডাউনে কওমি মাদ্রাসা খোলা ও মামুনুল হকসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বৈঠক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা। রোববার (১১ এপ্রিল) সকাল ১১টা থেকে চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে আসন্ন সর্বাত্মক লকডাউনে দেশের সকল কওমী মাদ্রাসা খোলা রকাহার দাবি জানানো হয়।

হাটহাজারির আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় দীর্ঘ সময় অনুষ্ঠিত বৈঠক শেষে তারা বেশ কয়েকটি দাবির কথা জানায়।

তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখ যোগ্য হলো- করোনার অজুহাতে কওমি মাদরাসা বন্ধের ঘোষণা প্রত্যাহার করে কওমি মাদরাসা লকডাউনের আওতামুক্ত রাখতে হবে, হেফাজতের নেতাকর্মী ও সাধারণ জনগণের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, পবিত্র রমজান মাসে খতমে তারাবি, ইতিকাফসহ কোনো ধরনের ইবাদতে বাধা প্রদান করা যাবে না, ধর্মীয় উপাসনালয় মসজিদকে সম্পূর্ণ লকডাউনের আওতামুক্ত রাখতে হবে এবং প্রশাসন কর্তৃক মাদরাসায় মাদরাসায় গিয়ে তথ্য সংগ্রহের নামে হয়রানি বন্ধ করতে হবে।

বৈঠকে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনের শীর্ষ ৩৫ নেতা অংশ নেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর