গতবারের মত সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে

করোনাকালে সর্বাত্মক লকডাউন জারি করার ফলে এবারও সাধারণ ছুটির প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। রোববার (১১ এপ্রিল) উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো সারাংশ আকারে পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। তিনি যে সিদ্ধান্ত দিবেন সেই মোতাবেক প্রজ্ঞাপন জারি করা হবে। যদি সাধারণ ছুটি হয় তাহলে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর কঠোর বিধি-নিষেধের বিষয় হলে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র জানায়, আজকের বৈঠকে হওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে সাধারণ ছুটির বিষয়েই বেশিরভাগ মতামত এসেছে। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে কলকারখানা খোলা রেখে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব এসেছে। প্রধানমন্ত্রী যেটা সিদ্ধান্ত দেবেন সেটাই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

এক কর্মকর্তা বলেন, ব্যবসায়ীরা কলকারখানা খোলা রাখার বিষয়ে জোর দাবি জানাচ্ছেন। অর্থনীতির দিক থেকে এটা ফেলে দেওয়া যায় না। অন্যদিকে সংক্রমণ যেভাবে বাড়ছে সেখানে কলকারখানা খোলা রাখলে শক্ত লকডাউন সম্ভব নয়। তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসলে প্রধানমন্ত্রীর কাছ থেকেই আসবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর