মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত চলমান নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।
রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. রেজাউল ইসলাম।
এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসজনিত রোগ কোডিড-১৯ এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সূত্রস্থ (১) ও (২) নম্বর স্মারকের অনুবৃত্তিক্রমে নিষেধাজ্ঞা আরোপ আগামী ১৪ এপ্রিল ২০২১ তারিখ ভোর ৬:০০ পর্যন্ত বর্ধিত করা হলো।
এর আগে গত ৫ এপ্রিল থেকে পরবর্তী ৭ দিনের জন্য করোনার সংক্রমণ প্রতিরোধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। এটাকে গণমাধ্যমে লকডাউন হিসেবে উল্লেখ করা হচ্ছে।
বার্তা বাজার/এসজে