ফরিদপুরে করোনায় ৩ জনের মৃত্যু

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলেন- ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের বাসিন্দা মো. ফিরোজ (৬০), আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদি গ্রামের আনোয়ারা বেগম (৫০) ও সদর উপজেলার চরমাধবদিয়া গ্রামের হাসনাহেনা (৪৮)। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ১৩৪ জন।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলায় ৯ হাজার ২৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৬৭ জন। রোববার (১১ এপ্রিল) পর্যন্ত করোনায় প্রাণ গেছে ১৩৪ জনের। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৪৭ জন। ফরিদপুরে আক্রান্তের হার শতকরা ২১.১২ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর