ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের বাসিন্দা কৃষক আকমল শেখ হত্যা মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কায়ূম হোসেন জানান, আকমল হত্যা মামলা গত ৩ এপ্রিল সিআইডি ফরিদপুরে হস্তন্তর করার আদেশ প্রদান করেন। সে আদেশ অনুযায়ী মামলার সকল কার্যক্রম রবিবার (১১ এপ্রিল) ফরিদপুরের সিআইডির কাছে হস্তন্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ রাতে পোয়াইল গ্রামের কৃষক আকমল শেখকে (৬০) দুবৃর্ত্তরা কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আকমল শেখের ছেলে ইব্রাহিম শেখ বাদি হয়ে চতুল ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা শরীফ সেলিমুজ্জামান লিটুকে হুকুমের আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১১।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি