সিরাজদিখানে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২০-২১ অর্থবছরে উপজেলার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদনা কার্যক্রমের আওতায় বিনামূল্যে এ আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন- মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.খুরশিদ আলম।

স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কল্যান কুমার সরকার। আরো ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, এসএপিপিও মো.মোশারফ হোসেন, উপসহকারী কৃষি অফিসার মো.সাফায়েত হোসেনসহ আরো অনেকে।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর