বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১১ এপ্রিল) বিকালে গুলশানস্থ বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল আছে। উনি ভালো আছেন। উনার ব্যক্তিগত ও দেশের সেরা চিকিৎসকরা উনাকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সবাই উনার জন্য দোয়া করবেন।
খালেদা জিয়ার বাড়ির অন্যরা আক্রান্ত হয়েছেন কি না এ বিষয়ে ফখরুল বলেন, এ বিষয়ে আমি ঠিক বলতে পারছি না। বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়।
শনিবার (১০ এপ্রিল) খালেদা জিয়ার চিকিৎসক ডা. মামুন বলেছিলেন নমুনা নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, এ বিষয়টা আপনার ডা. মামুনের কাছ থেকে জেনে নিবেন। আমি কেন বলবো এ বিষয়ে?
বার্তা বাজার/এসজে