চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ বৈঠকে মামুনুল হকের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রোববার (১১ এপ্রিল) বিকালে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সংগঠনটির আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।
কথিত ‘দ্বিতীয় স্ত্রী’ ও সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টকাণ্ডে বিতর্কিত যুগ্ম মহাসচিব মামুনুল হকের এই বিষয়গুলোকে তার ব্যক্তিগত বিষয় বলে অ্যাখ্যায়িত করেন বাবুনগরী।
একই সঙ্গে মামুনুল হকের অব্যাহতির বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আজকের সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুনির কাসেমী প্রমুখ।
বার্তাবাজার/নব