আগামী ১৪ এপ্রিল থেকে দেশে শুরু হতে যাচ্ছে কঠোর লকডাউন। এসময় বাংলাদেশের সাথে বিশ্বের অন্যান্য দেশে বিমান চলাচল বন্ধ করে দেওয়ার নির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে লকডাউন সংক্রান্ত সরকারের নির্দেশনার ওপর।
তিনি বলেন, কঠোর লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকবে বলে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে সমস্যা হবে। ফলে দেখা যাবে যাত্রীরা হয়তো তাদের নির্ধারিত ফ্লাইট ধরতে পারছেন না।
এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করে সরকার। এসময় দেশের অভ্যন্তরের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।
বার্তা বাজার/এসজে