তিতাসে ৪ বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ
কুমিল্লার তিতাস উপজেলায় চার বছরেও শেষ হয়নি ব্রীজের নির্মাণ কাজ। উপজেলার তিতাস নদীর উপর শোলাকান্দি-লালপুর সংযোগ ব্রিজের নির্মাণ কাজ পেয়েছে পিয়াংকা এন্টারপ্রাইজ।
২০১৭ সালের ২৭ নভেম্বর কাজের ওয়ার্ক অর্ডার পেলেও ব্রিজের নির্মাণ কাজ ধরেন ৪ ডিসেম্বর। ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার টাকা। যথা সময়ে নির্মাণ কাজ শুরু করে ৩/১২/২০১৮ইং তারিখে নির্মান কাজ শেষ হওয়ার কথা থাকলেও ব্রিজের উচ্চতা কম হওয়ায় এলাকাবাসীর আপত্তির কারণে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ।
পরবর্তীতে ডিজাইন পরিবর্তন করে নির্মাণ ব্যায় বাড়ানোর পরও ঠিকাদারের অবহেলার কারণে আজও ব্রিজের নির্মাণ কাজ শুরু করছে না। এদিকে উপজেলা প্রকৌশলীও এই ব্রিজ নির্মাণের জন্য ঠিকাদারকে কোনো প্রকার তাগিদ দিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
কি কারণে ব্রিজের নির্মাণ কাজ শেষ হচ্ছেনা জানতে ঠিকাদার এনায়েত মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, খুব শীগ্রই আমি কাজটি শুরু করবো।
উপজেলা প্রকৌশলী ওয়াহেদুর রহমান বলেন, পূর্বের ডিজাইন পরিবর্তন করে নতুন ডিজাইন করা হয়েছে এবং উচ্চতা বাড়িয়ে নির্মাণ ব্যয়ও বাড়ানো হয়েছে। ঠিকাদার তিতাসে আরো দুটি কাজ করতেছে একটির বিল পাইছে, আশা করি কিছু দিনের মধ্যে কাজ শুরু করবে।
মোঃ আসলাম/বার্তাবাজার/পি