নদীর পাড়ের নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে করোনার দ্বিতীয় ঢেউয়ে মানুষ যখন কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে তখন সরকারি কোন খাদ্য না থাকলেও এগিয়ে এসেছেন মানবতার ফেরিওয়ালা আঃ লতিফ খসরু।
লকডাউনের ৪র্থ দিনে সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকা ও সোনাকুর গ্রামের মানুষ কাজ কর্ম বিমুখ অবস্থায় থাকে এবং আয় রোজগারের কোন পথ খুঁজে পাচ্ছে না। এই সব এলাকার নিম্ন আয়ের মানুষগুলো আয় রোজগার না থাকায় অর্ধাহারে-অনাহারে মানবতার জীবন যাপন করছে।
এ খবর পেয়ে মানবতার ফেরিওয়ালা আঃ লতিফ খসরু রান্না করা খাবার নিয়ে তাদের মাঝে ছুটে যান এবং তা নিজ হাতে বিতরণ করেন। এ সময় খাবারের সাথে স্বাস্থ্য সামগ্রী মাস্কসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। আজ সকালে নিজে খাবার রান্না করে বিতরণ করেন তিনি।
বার্তাবাজার/পি