আনোয়ারায় অসহায়দের পাশে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন

আনোয়ারায় রায়পুর ইউনিয়নের ৭০০ পরিবারেরর মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করেন সামাজিক ও মানবিক সংগঠন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন।

আজ রবিবার দুপুরে সংগঠনের ধারাবাহিক ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে করোনা পরিস্থিতিতে অসহায়, পরিবারের মাঝে এসব খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কালে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম, আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মো. সালেহ, চেয়ারম্যান মাওলানা সোহেল সালেহ, মহাসচিব হাসান মাহমুদ ফয়সাল, অর্থ সম্পাদক ফাহাদ সালেহ, আবরার নেওয়াজ ও নাজিম ইবনে মাহমুব সহ ফাউন্ডেশনের কর্মকর্তারা।

বিতরণ শেষে ফাউন্ডেশনের মহাসচিব হাসান মাহমুদ ফয়সাল বলেন, আনোয়ারায় আমাদের ফাউন্ডেশন করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এ বছর চট্টগ্রামের ৫ হাজার পরিবারকে ইফতার সামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

সুমন শাহ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর