হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক ও বিভিন্ন ইস্যুতে বৈঠকে বসেছেন সংগঠনের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। রোববার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসায় বৈঠকটি শুরু হয়।
হেফাজত আমির ও হাটহাজারি মাদ্রাসার শিক্ষা পরিচালক জুনায়েদ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে সংগঠনের প্রায় ৩৫ জন শীর্ষ নেতা অংশ নিয়েছেন।
হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামামাবাদী জানান, দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও গ্রেফতার বিষয়টি সভার আলোচনার এজেন্ডা হিসেবে রয়েছে। এ ছাড়া সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিষয়ে আলোচনা হবে। তা ছাড়া মাদ্রাসা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি হেফাজতের সমর্থকদের মাধ্যমে দেশের বেশ কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় আসামি করা হয় হেফাজতের নেতাকর্মীদের। এর কিছুদিন পরেই নারায়ণগঞ্জের একটি রিসোর্টে মামুনুল হককে এক নারীসহ আটক করা হয়। পিওরে তিনি দাবি করে ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।
এরপর থেকে একের পর এক বিতর্কে জড়াচ্ছেন এই ধর্মীয় নেতা। নিজেকে নির্দোষ প্রমাণ করতে তিনি ফেসবুক লাইভেও এসেছেন। কিন্ত্য পরক্ষণেই সেই ভিডিও সরিয়ে দিয়েছেন। তাকে নিয়ে সংগঠনের নেতারা বিব্রতকর অবস্থায় রয়েছেন।
বার্তা বাজার/এসজে