বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি নাকচ করে দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন। তিনি জানান, খালেদা জিয়ার করোনা পরীক্ষায় হয়নি।
তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমার তিন দিন আগে করোনা শনাক্ত হয়। এরপর গত শনিবার (১০ এপ্রিল) দুই দফায় খালেদার করোনা পরীক্ষা হয়। শনিবার রাতে তার করোনা পজিটিভ আসে।
এদিকে আজ বিএনপির পক্ষ থেকেও খালেদা জিয়ার করোনায় আক্রান্তের খবরটি নাকোচ করে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার করোনায় আক্রান্তের খবর সঠিক নয় বলে জানানো হয়েছে।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামের করোনা পরীক্ষা করানো হয়নি। যে রিপোর্টটি আপনারা পেয়েছেন সেটা সঠিক নয়। এমনকি ওই রিপোর্টে যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে সেটিও সঠিক নয়।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন, বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত, বিষয়টি শতভাগ সঠিক।
বার্তাবাজার/নব