খালেদা জিয়ার করোনা রিপোর্টি সঠিক নয়: শায়রুল কবির

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া- সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের এমন একটি রিপোর্ট ছড়িয়ে পড়েছে।

খালেদা জিয়ার করোনা রিপোর্টটি সঠিক নয় বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

রোববার (১১ এপ্রিল) গণমাধ্যমকে তিনি বলেন, ম্যাডামের করোনা পরীক্ষা করানো হয়নি। যে রিপোর্টটি আপনারা পেয়েছেন সেটা সঠিক নয়। এমনকি ওই রিপোর্টে যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে সেটিও সঠিক নয়।

খালেদা জিয়ার করোনা পরীক্ষা হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।

এদিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, তার করোনা পরীক্ষা হয়েছে, এমন কোনো তথ্যও আমাকে জানানো হয়নি। যতটুকু শুনেছি গণমাধ্যম থেকে। আমরা এ সংক্রান্ত কোনো অফিসিয়াল তথ্য পেলে অবশ্যই আপনাদের জানাবো।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর