খালেদা জিয়া করোনা আক্রান্ত কি না তা অফিসিয়ালি জানাবো

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার করোনা টেস্টের রিপোর্ট এসেছে। আজ রবিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের একটি রিপোর্টে এমন তথ্য দাবি করা হয়েছে।

হাতে পাওয়া সেই রিপোর্টে দেখা যায়, গতকাল শনিবার খালেদা জিয়ার করোনার নমুনা নেয়া হয়। আজ রবিবার তার করোনা টেস্টে পজিটিভ আসে।

তবে খালেদা জিয়ার করোনায় আক্রান্তের বিষয়টি জানে না বলে দাবি করেছে তার পরিবার ও দল। তারা বলছেন, খালেদা জিয়ার নমুনাই নেয়া হয়নি। পজিটিভ আসবে কীভাবে? যে পরীক্ষা করা হয়েছিল সেটা রুটিন চেকআপ ছিল।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সত্যতা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি এখন পর্যন্ত অবগত নই। খালেদা জিয়ার করোনা নেগেটিভ না পজিটিভ তা জেনে অফিসিয়ালি জানাবো।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর