উস্কানিমূলক স্ট্যাটাস; হেফাজতের লোকমান আমিনী গ্রেফতার

ফেসবুকে রাষ্ট্রবিরোধী-উস্কানিমূলক স্ট্যাটাস ও সিদ্ধিরগঞ্জ এলাকায় ব্যাপক রাহাজানিতে অংশগ্রহণ করার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হেফাজত ইসলামের অনুসারী ও স্থানীয় মতুর্জাবাদ জামে মসজিদের খতিব লোকমান হোসেন আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(১০ এপ্রিল) রাত ১০টার দিকে থানা এলাকা থেকে মতুর্জাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লোকমান হোসেন আমিনীকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার(১১ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন জানান, মতুর্জাবাদ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন আমিনী হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষাবলম্বন করে ফেসবুকে রাষ্ট্রবিরোধী এবং দাঙ্গা হাঙ্গামা হতে পারে এ ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিল।

এছাড়া গত ২৮শে মার্চ হেফাজতের ডাকা হরতালের সময় মাওলানা লোকমান জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় ব্যাপক রাহাজানিতে অংশগ্রহণ করে বলে পুলিশ নিশ্চিত হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর