পাবনায় ২ দোকান পুড়ে ছাই, ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাধাকান্তপুর মন্ডলপাড়া হাটের দুইটি দোকান পুড়ে ছাই। দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানে থাকা নগদ টাকা, ফ্রিজ, টিভি মালামালসহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

দোকান মালিক আমজাদ মন্ডল ও নাজির প্রামানিক জানায়, র্দীঘদিন ধরে মুক্তারের ছেলেদের সাথে আমাদের বিবাদ চলে আসছিল এরই জের ধরে দোকান পুড়িয়েছে বলে অভিযোগ করেন।

এই ঘটনার সদর থানার ওসি নাসিম আহমেদ অগ্নিকান্ডের ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এটা তো রাতের ঘটনা সঠিক ভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ধারণা করা যাচ্ছে না তদন্ত অনুযায়ী জানা যাবে।

মো: মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর