দেশে করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়তে থাকায় আগামী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের জন্য সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১১ এপ্রিল) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এর আগে গত শুক্রবার তিনি জানিয়েছিলেন, আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের চিন্তাভাবনা করছে সরকার।
আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে কাদের বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।
তিনি আরও বলেন, দেশে চলমান এক সপ্তাহের লকডাউন রোববার রাত ১১ টায় শেষ হবে। তবে আগামী ১২ ও ১৩ এপ্রিলও এর ধারাবাহিকতা চলবে।
বার্তাবাজার/নব