কুষ্টিয়ায় সৎ ভাইকে গলা কেটে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী জামালপুর গ্রামের শীর্ষ মাদক চোরাকারবারিসহ বিভিন্ন মামলার আসামী ফামিদ মন্ডলকে (৪২) গলা কেটে হত্যা করেছে তারই সৎ ভাই মিলন মন্ডল।

রবিবার(১১ এপ্রিল) সকালে ফামিদ মন্ডলের বাড়ির পাশে এনামুলের চায়ের দোকানে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ফামিদ মন্ডল জামালপুর গ্রামের নন্দ মন্ডলের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম জানান, নিহত ফাহিম মন্ডল জামালপুরের নিজ বাড়ির পাশে এনামুলের চায়ের দোকানে বসে ছিল। পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে তার সৎ ভাই মিলন মন্ডল তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে মাদক বিক্রয়ের টাকা ভাগাভগি নিয়ে এই হত্যাকান্ডটি ঘটতে পারে। নিহত ফাহিম মন্ডলের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ঘাতক মিলন মন্ডলকে ধরতে অভিযান চলছে বলেও জানায় ওসি।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

টুটুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর