আজ রোববার শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন তবে আগামীকাল ১২ ও ১৩ এপ্রিল ধারাবাহিকতা চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে রাজধানীর সংসদ ভবনের বাসভবনে সংবাদ সংম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত সোমবার সকাল ৬টা থেকে ‘লকডাউন’ শুরু হয়।
বার্তাবাজার/পি
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।