সারাদেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা আসতে পারে আজ

দেশে মহামারি করোনাভাইরাস ফের ভয়াবহ আকার ধারণ করেছে। করোনার সংক্রমণ এড়াতে আগামী বুধবার থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউনে’ যাচ্ছে সরকার।

রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর লকডাউনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

এ লকডাউন কার্যকর করতে এরই মধ্যে দেশের ৬৪ জেলায় ৬৪ জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা লকডাউন বাস্তবায়নে কাজ করবেন। এবারের লকডাউনে সাধারণ ছুটি ঘোষণা করা হবে কিনা সেটাও জানা যাবে আজ।

দেশে করোনার সংক্রমণ হু হু করে বৃদ্ধি পেতে থাকায় গত শুক্রবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ‘সর্বাত্মক লকডাউন’ এর বিষয়টি গণমাধ্যমকে জানান।

লকডাউনের সময় জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর