ভারতে একদিনে ১ লাখ ৫৩ হাজার আক্রান্ত, মৃত্যু ৮৩৯

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটি সংক্রমণের নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে নতুন করে আরও ১ লাখ ৫২ হাজার ৮৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (১১ এপ্রিল) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯০ হাজার ৫৮৪ জন।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বেশ কয়েকটি রাজ্যে লকডাউন ও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

এছাড়াও সব ধরনের সামাজিক, ক্রীড়া, বিনোদন, শিক্ষামূলক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম করা যাবে না।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর