সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ফের বাড়ছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৬০ লাখ ১ হাজার ১১২ জন। মারা গেছেন ২৯ লাখ ৩৯ হাজার ৪০ জন ও সুস্থ হয়েছেন ১০ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ১০৬ জন।
রোববার (১১ এপ্রিল) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৯৫০ জন। মারা গেছেন ৫ লাখ ৭৫ হাজার ৫৯৩ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ৫৮৯ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৫১ হাজার ৪৬৯ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৫৬৪ জন।
এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ১ লাখ ৬৯ হাজার ৩০৫ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৩৩৩ জন।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন ও মারা গেছেন ৯ হাজার ৬৬১ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।
বার্তাবাজার/নব