বিটিএমএ সদস্য নির্বাচিত হলেন লোহাগাড়ার জুবায়ের

বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)-এর সদস্য নির্বাচিত হয়েছেন নোমান গ্রুপের ডেপুটী ম্যানেজিং ডাইরেক্টর আবদুল্লাহ মোহাম্মদ জোবায়ের।

বিটিএমএর ৩৭তম বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আবুল বাশার ২০২১-২৩ মেয়াদের জন্য বিটিএমএর পরিচালনা পর্ষদের সদস্যসহ সভাপতি ও তিনজন সহসভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। পরে আগামী দুই বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত নতুন পর্ষদে ২৩ কে সদস্য করা হয়েছে। বিটিএমএর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আবদুল্লাহ মোহাম্মদ জোবায়ের এর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে। পণ্য রপ্তানিতে অবদান রাখায় ২০১৪ সালে ব্যবসায়ী ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যাক্তি (সিআইপি) হিসেবে কার্ড পেয়েছিলেন তিনি।

আবদুল করিম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর