কক্সবাজারে দেড় যুগের ভাঙ্গা বেড়িবাঁধ নির্মাণ করলো জেলা ছাত্রলীগ সভাপতি

দীর্ঘ দেড় যুগ ধরে কক্সবাজারের রামু জোয়ারিয়ানালার নুনাছড়ির ফারি খালে ভাঙ্গা বেড়িবাঁধ নির্মাণে স্বেচ্চায় এগিয়ে এলো জেলা ছাত্রলীগ। ৭ এপ্রিল থেকে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের উদ্যোগে জেলা ও রামু উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের স্বেচ্চাশ্রমে এই বাঁধ নির্মান কাজ চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, দ্বীর্ঘ বছর ধরে এই ভাঙ্গা বাঁধের জন্য গ্রামের ৩০০ একর ফসলি জমি ও ৪টি চিংড়ি ঘের জোয়ারের নোনা পানিতে প্লাবিত হয়ে যায়। ফলে স্থানীয় কৃষকরা অর্থনৈতিক ভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়ে আসছিলো বছরের পর বছর।

ভাঙ্গা বেড়িবাঁধ নির্মাণ। ছবি- বার্তা বাজার

স্থানীয়রা জানান, গত ৬ এপ্রিল নুনাছড়ি জোয়ারে প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শনে যান জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন, স্থানীয় চেয়ারম্যান কামাল শামসুদ্দীন প্রিন্সসহ, সমাজ কর্মী আবছার কামাল সিকদার সহ স্থানীয় ব্যাক্তিবর্গ। এসময় স্থানীয়দের দূর্দশা দেখে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন ঠেকসই বাঁধ নির্মাণে বিলম্ব হলে ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের আশ্বাস দেন। পরের দিন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কাদায় নেমে কাজ শুরু করেন।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম ‘বার্তা বাজার’কে জানান, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ লালন করে। তার ধাবাবাহিকতায় সমাজ উন্নয়নে মানুষের পাশে দাঁড়ানো ছাত্রলীগের জন্য নতুন কিছু নয়। দ্রুত বাঁধ নির্মাণ কাজ শেষ করতে স্বেচ্চাসেবী ছাত্রলীগ নেতাকর্মীদের পাশাপাশি ২০জন শ্রমিক কাজ করছে। কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে এটি যতেষ্ট নয়, প্র‍য়োজন টেকসই বাঁধ নির্মান।

গ্রামীন এইসব মানুষের মুখে জেলা ছাত্রলীগের সভাপতি প্রসংশায় পঞ্চমুখ। এলাকার কৃষকদের বাঁচিয়ে রাখতে তার এই কাজের উপর টেকসই একটি বাঁধ নির্মান জরুরী বলে জানিয়েছেন স্থানীয়রা।

খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর