চট্টগ্রামে ৫তলা ভবন হেলে পড়েছে

চট্টগ্রামে একটি ৫তলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা, ওই ভবনের বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে।

শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরীর এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে।

সিএমপির সহকারী কমিশনার নোবেল চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরাও তাদের উদ্ধারে কাজ করছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর