মামুনুলের আরও এক নারী সঙ্গীর সন্ধান

হেফাজতে ইসলামের আলোচিত নেতা মামুনুল হকের আরও এক নতুন বান্ধবীর সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নতুন পাওয়া এই নারীর নামও জান্নাত। তবে তার পুরো নাম জান্নাতুল ফেরদৌস।

এতদিন এই নারীকে মামুনুলের প্রথম স্ত্রী হিসেবে মনে করে আসলেও দু’দিন আগে বের হয়ে এসেছে নতুন তথ্য। গোয়েন্দা সংস্থার লোকজন হতভম্ব হয়ে গেছেন এই তথ্য পেয়ে। অবশেষে মামুনুলের আত্মীয় ও ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমে তথ্য যাচাই বাচাই করে নিশ্চিত হওয়া যায় এই নারী সম্পর্কে।

তবে মামুনুল হকের আগের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্না হওয়ার কারণে এই জান্নাতের পরিচয় নিশ্চিত করতে দারুণ বেগ পেতে হয়। তবে মামুনুল এবং জান্নাতের চাঞ্চল্যকর সব তথ্য বর্তমানে গোয়েন্দাদের হাতে রয়েছে।

জানা গেছে, জান্নাতুল ফেরদৌসের নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড অনুযায়ী তার বাবার নাম জামাল। মা আকলিমা বেগম। ঠিকানা- গাজীপুর কাপাসিয়ার বানার হাওলা’য়। জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৯০।

অনুসন্ধানে জানা গেছে, কেরানীগঞ্জের জান্নাতুল বায়াত মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করেন মামুনুলের এই বান্ধবী। মাদ্রাসার পাশেই একটি বাসা ভাড়া করে থাকেন। এই বাসাতেই মাওলানা মামুনুল হক মাঝে-মধ্যেই যাতায়াত করতেন। নিয়মিত যোগাযোগও ছিল।

পাশাপাশি একান্তে সময় কাটানোর অনেক উপকরণও হাতে পেয়েছে গোয়েন্দারা। জান্নাতুল বায়াত মহিলা মাদ্রাসার প্রধান উপদেষ্টা হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। সূত্র- বাংলাদেশ প্রতিদিন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর