শতাধিক বাবুই পাখি পুড়ে মেরে ফেলার অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানীতে গাছের উপর উঠে নির্মমভাবে হামলা করে হত্যা করা হয়েছে শতাধিক বাবুই পাখি। শনিবার (১০ এপ্রিল) বিকেলে দক্ষিণ ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে স্থানীয় লুতফার মোল্লা (৩৫) ও তার ভাই সহ আরও ১ জন গাছে উঠে ১ শতরও বেশি বাবুই পাখির উপর হামলা করে মেরে ফেলে। এর আগেও হামলা কারীদের বাড়ির পাসে তাল গাছ থেকে পাখির বাসা নামিয়ে পাখি গুলোকে পুড়িয়ে মারে ফেলে।

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, আমরা তাদেরকে পাখি গুলো কে না মারার জন্য বল্লে তারা আমাদের অকাত্ত ভাষায় গালি দেয় এবং আরও পাখি মেরে ফেলবে বলে হুমকি দেয়। আমাদের একটাই দাবি এই অমানুষদের কে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হোক।

এ বিষয়ে বন বিভাগের ফিল্ড অফিসার অনুপ জানান, এটা আমাদের বন বিভাগের অধিনে কিন্তু বিভাগ ভাগ করা আছে এ দায়িত্ব আমাদের না এটা খুলনা রেঞ্জ এর দায়িত্ব আছে কিন্তু আমরা তাদেরকে তথ্য দিয়ে থাকি।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর