গাইবান্ধা সদরের পুরাতন বাদিয়াখালী উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষকলীগ বাদিয়াখালী শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ এপ্রিল) বিকেলে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক।
উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা সদর উপজেলা শাখার আহবায়ক মো. আবু আল ইমরান( বিপ্লব)। ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার পাল। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দু সম্মেলনে বক্তব্য রাখেন।
সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষকদের সবধরণের সহযোগিতা করছেন। বাংলাদেশ কৃষকলীগকে সুসংগঠিত করতে এবং সাধারন কৃষককে সবধরণের কৃষি সহায়তার সুযোগ সৃষ্টি করে কৃষকদের এগিয়ে নিতে এই সম্মেলন। সম্মেলনে কমিটির নবাগত সদস্যদের অভিনন্দন জানিয়ে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সুমন মিয়া/বার্তা বাজার/এস.আর