ভারত সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর আগুনে বাংলাদেশের কাজী এন্ড কাজী টি কোম্পানীর চা বাগান আগুনে পুড়েছে।
শনিবার (১০) এপ্রিল বিকালে তেঁতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের উত্তর বালাবাড়ি গ্রামের পাশে বাংলাদেশ সিমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বিকাল ৫ ঘটিকার সময়ে ৫৫৭ নাম্বারের মেইন পিলারের কাছে ভারত সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলার জন্য আগুন ধরান। এবং সেই আগুন ধরিয়ে সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা চলে যায় তাদের আস্থানায়।
এ দিকে ধীরে ধীরে আগুন বাদ মাগরীবের সময় বাংলাদেশ সিমান্তে কাজী এন্ড কাজী টি কোম্পানীর বাগানে প্রবেশ করে। ওই আগুনে ৪০০/৫০০ চা গাছ আগুনে পুড়ে ছাই হওয়ার পর স্থানীয়রা দেখতে পায়। চা বাগান আগুন জ্বলছে। তাৎক্ষনিক তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ও মডেল থানায় অবহিত করেন কাজী এন্ড কাজী টি কোম্পানীর উদ্ধতন কর্মকর্তা। সন্ধ্যা ৭ ঘটিকার সময়ে ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড ও স্থানীয়দের সহযোগীতায় রাত ৮ ঘটিকার সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম নিশ্চিত করেন।
বার্তাবাজার/ভি.এস